1. admin@dainikbarishalpotro.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালের চাঞ্চল্যকর নুরুজ্জামান হত্যা মামলায় স্ত্রী নাসিমা গ্রেপ্তার উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বাকেরগঞ্জে যুবতীকে মডার্ন ক্লিনিকে ডেকে এনে নৈশ প্রহরীর ধর্ষণ চেষ্টা! দক্ষ নেতৃত্বে জনবান্ধব ভূমি অফিস, প্রশংসিত এসিল্যান্ড আজহারুল ইসলাম ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ

বরিশালের চাঞ্চল্যকর নুরুজ্জামান হত্যা মামলায় স্ত্রী নাসিমা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

/ বরিশাল,
বরিশালের চাঞ্চল্যকর নুরুজ্জামান হত্যা মামলায় স্ত্রী নাসিমা গ্রেপ্তার

বরিশাল ব্যূরো অফিস

বরিশাল বিমানবন্দর থানা এলাকায় চাঞ্চল্যকর আইনজীবী সহকারী (মুহুরি) নুরুজ্জামান হাওলাদার (৫৫) হত্যা মামলার একমাত্র প্রধান আসামি ও নিহতের স্ত্রী নাসিমা বেগমকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিমানবন্দর থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকার ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

​পুলিশ সূত্রে জানা যায়,বিমানবন্দর থানার ওসি (তদন্ত) সুমন কুমার আইচের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে আসামির অবস্থান নিশ্চিত করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

​এর আগে গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নিহতের ভাই মো. কামরুজ্জামান ছায়েম বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর- ১২, ধারা: ৩০২ পেনাল কোড-১৮৬০।

​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়,গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত থেকে ১৫ সেপ্টেম্বর ভোরের মধ্যবর্তী যে কোনো সময় বিমানবন্দর থানাধীন বিসিসি ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনির (বাথিয়া) আহসান হাবিবের ভাড়াবাড়ির (৩য় তলার উত্তর পাশের ফ্ল্যাটের পশ্চিম শয়নকক্ষে) এই হত্যাকাণ্ড ঘটে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাসিমা বেগম মুহুরি নুরুজ্জামানকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যার পর বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। এই চাঞ্চল্যকর মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিঃ) মো. বিল্লাল হোসেনের ওপর।

​পুলিশ জানিয়েছে,এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park