1. admin@dainikbarishalpotro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বাকেরগঞ্জে যুবতীকে মডার্ন ক্লিনিকে ডেকে এনে নৈশ প্রহরীর ধর্ষণ চেষ্টা! দক্ষ নেতৃত্বে জনবান্ধব ভূমি অফিস, প্রশংসিত এসিল্যান্ড আজহারুল ইসলাম ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা *নলছিটিতে ভূমি উপ-সহকারী কর্মকর্তা আতিকুর রহমানকে ঘিরে ঘুষের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ* বরিশাল নগরীর রুপাতলী২৪ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা রাহাত খান কোতোয়ালি থানা পুলিশের হাতে আটক বাকেরগঞ্জে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল

বাকেরগঞ্জে যুবতীকে মডার্ন ক্লিনিকে ডেকে এনে নৈশ প্রহরীর ধর্ষণ চেষ্টা!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ বার পঠিত

বাকেরগঞ্জে যুবতীকে মডার্ন ক্লিনিকে ডেকে এনে নৈশ প্রহরীর ধর্ষণ চেষ্টা!

মোঃ সুমন ভূঁইয়া-

বরিশালের বাকেরগঞ্জের মডার্ন ক্লিনিকের নৈশ প্রহরী খোকন (৪৫)এর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে!

ঘটনাটি রবিবার রাত আনুমানিক ১টায় মডার্ন ক্লিনিকের নিচ তলায় ঘটে।

অনুসন্ধানে জানা যায়,ধর্ষণ চেষ্টার অভিযুক্ত খোকন উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের বাসিন্দা।

জানা যায়,গত রবিবার রাত ১২:৩০ মিনিটের সময় সুমাইয়া নামের (১৮) বছর বয়সী যুবতী মেয়েকে মোবাইলে চার্জ দিতে দিবে এমন কথা বলে ডেকে নিয়ে ক্লিনিকের নিচ তলার নৈশ প্রহরীর থাকার একটি রুমে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করেছে,এমন অভিযোগ করে ভুক্তভোগী মেয়ে,সুমাইয়া পটুয়াখালী সদর উপজেলার মরিচ বুনিয়া গ্রামের মেয়ে।

গভীর রাতের সেই মুহূর্তে স্হানীয় এক যুবকের নজরে আসার পরে সন্দেহজনক মনে হওয়ার পর যুবকটি অনৈতিক-অসামাজিক বাধা দিলে তাকে কিল-ঘুষি দিয়ে পালিয়ে যায় ধর্ষণ চেষ্টাকারী লম্পট খোকন।

এ ঘটনায় লম্পট খোকনের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করে,এবং অভিযুক্ত নৈশ প্রহরীর প্রতিষ্ঠানে জমা দেয়া জীবনবৃওান্তের ডকুমেন্টসের তথ্য ও ছবি চাইলে বিভিন্ন অজুহাতে দিয়ে সাংবাদিকদের কোন তথ্য দেয়নি ক্লিনিকের ম্যানেজার মোঃ নয়ন।

এ বিষয়টি বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন’কে জানালে তিনি বলেন ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দায়ের করলে আমরা ঘটনাটি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্হা গ্রহণ করব।

এ বিষয়টি ক্লিনিক কতৃপক্ষের কাওসার আহম্মেদকে জানালে তিনি বলেন যে কোন বিষয় জানার কিংবা বলার থাকলে ম্যানেজারের সাথে বলতে পারেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park