
নজরুল নগর ৮ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী রিপন মুন্সির নির্বাচনী গণসংযোগ
বিশেষ প্রতিনিধিঃশূভংকর সিকদার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নজরুল নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী রিপন মুন্সির পক্ষে ব্যাপক নির্বাচনী গণজোয়ার সৃষ্টি হয়েছে। গতকাল বিকেলে চর হরিশ ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে তিনি এক মতবিনিময় সভা ও গণসংযোগ করেন।
এ সময় স্থানীয় ভোটাররা বলেন, রিপন মুন্সি একজন সৎ, পরোপকারী ও যোগ্য ব্যক্তি। এলাকার উন্নয়ন ও সুখে-দুঃখে তাকে সবসময় পাশে পাওয়া যায়। তাই ৮ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে তার মতো প্রার্থীকে মেম্বার হিসেবে দেখতে চায় এলাকাবাসী।
গণসংযোগকালে মেম্বার পদপ্রার্থী রিপন মুন্সি বলেন, আমি জনগণের সেবক হতে চাই। ৮ নং ওয়ার্ডকে একটি আদর্শ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আগামী নির্বাচনে ভোটাররা যদি আমাকে জয়যুক্ত করেন, তবে আমি অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার রাস্তাঘাটের উন্নয়ন নিশ্চিত করব।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত থেকে রিপন মুন্সির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।