1. admin@dainikbarishalpotro.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৮৫৩)-এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন ও সৌন্দর্যবর্ধন শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভের মুখে বিআরটিসি চেয়ারম্যানের ন্যাক্কারজনক বিদায়, সিন্ডিকেট নির্মূলের দাবি জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালের চাঞ্চল্যকর নুরুজ্জামান হত্যা মামলায় স্ত্রী নাসিমা গ্রেপ্তার

বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন ও সৌন্দর্যবর্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন ও সৌন্দর্যবর্ধন

‎পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ
আপলোড : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
শেয়ার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী, স্বজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংকিং সেবা আরও সহজ ও আধুনিক করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে সেলফ সার্ভিস সেন্টার (ইলেকট্রনিক বুথ) উদ্বোধন এবং হাসপাতাল প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন।
‎
‎১১ ই অক্টোবর রবিবার জরুরী বিভাগের সামনে সেলফ সার্ভিস সেন্টার ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়েছে।
‎বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যালারি-৪-এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎ শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনির এবং পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের ডিজিএম ও অঞ্চলপ্রধান মোহাম্মদ মোশাহিদুল্লাহ।এছাড়া বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারী বৃন্দসহ শেবাচিম এর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলো
‎
‎পূবালী ব্যাংক পিএলসি শের-ই-বাংলা মেডিকেলে আয়োজিত এই কার্যক্রমের মাধ্যমে হাসপাতাল এলাকায় আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের পাশাপাশি পরিবেশের সৌন্দর্যবর্ধনে ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park