1. admin@dainikbarishalpotro.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালের চাঞ্চল্যকর নুরুজ্জামান হত্যা মামলায় স্ত্রী নাসিমা গ্রেপ্তার উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বাকেরগঞ্জে যুবতীকে মডার্ন ক্লিনিকে ডেকে এনে নৈশ প্রহরীর ধর্ষণ চেষ্টা! দক্ষ নেতৃত্বে জনবান্ধব ভূমি অফিস, প্রশংসিত এসিল্যান্ড আজহারুল ইসলাম

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর)

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর)
প্রকাশিত শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
জাগপা বরিশাল জেলা কমিটি ঘোষণা

বরিশাল প্রতিনিধি:
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান ৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে মোঃ মনির হোসেনকে সভাপতি এবং মোঃ নান্নু হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জাগপার বিভাগীয় দায়িত্বশীল সাব্বির আহমেদ বরিশাল জেলা কমিটি সমন্বয় ও ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ মাহাবুব শরীফ ও মোঃ আমিনুল ইসলাম। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল আমিন ও মোঃ মনিরুজ্জামান খান।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে ইঞ্জিঃ গাজী মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ আবু ইউসুফ মিঠু, দপ্তর সম্পাদক ফয়সাল হাওলাদার, অর্থ সম্পাদক মোঃ সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদুর রহমান, যুব-বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আকলিমা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক হাঃ মাঃ মুঃ মোঃ সাইফুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মহসিন শরীফ, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ লাল মিয়া হাওলাদার, সহ-যুব বিষয়ক সম্পাদক আল আমিন হাওলাদার, সহ-প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাঢ়ী এবং সহ-দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান দায়িত্ব পেয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ আনিসুর রহমান হাওলাদার, মোঃ কবির হোসেন, মোঃ সুজন হোসেন, স্বপন রাঢ়ী, সালমা বেগম, সুমা আক্তার, মোঃ নওয়াব আলী আকন, মোঃ আবির হাওলাদার, মোঃ ইমরান, মোঃ হিরা হাওলাদার, বোরহান উদ্দিন, মোঃ আহমাদুল্লাহ হাওলাদার, মোঃ মাহমুদুল হাসান, মোঃ কামাল হাওলাদার, মোঃ ইব্রাহীম মিয়া এবং মোঃ ওমর ফারুক।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বরিশাল জেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park