
বরিশাল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫০ হাজার চারা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপরে সদর উপজেলার পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ চারা বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার।আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানা। ও সহকারী কমিশনার ভূমি আজারুল ইসলাম