1. admin@dainikbarishalpotro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বাকেরগঞ্জে যুবতীকে মডার্ন ক্লিনিকে ডেকে এনে নৈশ প্রহরীর ধর্ষণ চেষ্টা! দক্ষ নেতৃত্বে জনবান্ধব ভূমি অফিস, প্রশংসিত এসিল্যান্ড আজহারুল ইসলাম ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা *নলছিটিতে ভূমি উপ-সহকারী কর্মকর্তা আতিকুর রহমানকে ঘিরে ঘুষের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ* বরিশাল নগরীর রুপাতলী২৪ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা রাহাত খান কোতোয়ালি থানা পুলিশের হাতে আটক বাকেরগঞ্জে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল

ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবুবকর সিদ্দীক ভূঁইয়ার পরম শ্রদ্ধেয় মায়ের আশু সুস্থতা ও আরোগ্য কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
দক্ষিণাঞ্চলের প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগামী রোববার (২৩ আগস্ট) সকালে তাঁর হার্নিয়া অপারেশন অনুষ্ঠিত হবে।
প্রেস ক্লাবের পক্ষ থেকে এক বার্তায় সাংগঠনিক সম্পাদক মো. সজীব তালুকদার জানান, “ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দের পক্ষ থেকে আমরা মহান আল্লাহর দরবারে সভাপতি মহোদয়ের সম্মানিত মায়ের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্য আন্তরিক প্রার্থনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং এই কঠিন সময়ে পরিবারবর্গকে ধৈর্য ধারণের শক্তি দান করেন। আমিন।”
এদিকে মায়ের সফল অস্ত্রোপচার ও আশু আরোগ্য কামনায় সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবুবকর সিদ্দীক ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তায় সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি লিখেন:
> “আমার মায়ের সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানাচ্ছি:
> দোয়া: আল্লাহুম্মা রব্বান নাস, মুযহিবাল বা’স, ইশফি আনতাশ শাফি, লা শিফাআ ইল্লা শিফাউকা, শিফাআল লা ইউগাদিরু সাকামা।
> অর্থ: ‘হে আল্লাহ, মানুষের প্রতিপালক! কষ্ট দূরকারী, আপনি সুস্থতা দান করুন। আপনিই তো আরোগ্যকারী; আপনার আরোগ্য প্রদান ব্যতিরেকে কোনো সুস্থতা নেই। এমন সুস্থতা দান করুন, যা কোনো রোগ অবশিষ্ট রাখে না।’
> আমার মায়ের আগামী রোববার ২৩ আগস্ট সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হার্নিয়া অপারেশন হবে। সকল মুসলিম ভাই-বোনের কাছে বিনম্র অনুরোধ—আমার মায়ের অপারেশন যেন সফল হয় এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এই দোয়া করবেন।”
>
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সকল সদস্য ও শুভানুধ্যায়ীরা তাঁর মায়ের দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park