1. admin@dainikbarishalpotro.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৮৫৩)-এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন ও সৌন্দর্যবর্ধন শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভের মুখে বিআরটিসি চেয়ারম্যানের ন্যাক্কারজনক বিদায়, সিন্ডিকেট নির্মূলের দাবি জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালের চাঞ্চল্যকর নুরুজ্জামান হত্যা মামলায় স্ত্রী নাসিমা গ্রেপ্তার

বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ

এবি সিদ্দীক ভূইঁয়া :
বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের নার্সিং ইনচার্জ (ব্রদার) শফিকুল ইসলাম শাহীনের বিরুদ্ধে রোগীদের ড্রেসিং ও সেলাইয়ের কাজ করিয়ে টাকা নেওয়া, রোগীদের কাছ থেকে আদায় করা অর্থের বড় অংশ নিজের কাছে রাখা এবং এক কর্মচারীকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওটি থেকে চিকিৎসাসামগ্রী সরানোরও অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া ওটির ক্যাটগাট সুতা রোগীকে দিয়ে বাইরে থেকে আনার বিল হাতে নিয়ে নেন শফিক। হাসপাতালের স্ট্রেচার বেয়ারার মো. জাহাঙ্গীর হোসেনের লিখিত আবেদনে এসব অভিযোগ তুলে ধরা হয়েছে।
লিখিত আবেদনে জাহাঙ্গীর হোসেন দাবি করেন, নার্সিং ইনচার্জ শফিক ব্রাদার রোগীদের ড্রেসিংসহ বিভিন্ন সেবা দেওয়ার সময় তাঁদের কাছ থেকে টাকা নেন। রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার পর তাঁকে চায়ের দোকানে নিয়ে যাওয়া হতো এবং খরচের সামান্য অংশ রেখে বাকি টাকা নিয়ে নেওয়া হতো। ওটির ক্যাটগাট সুতা দিয়ে সেলাই করে সেগুলোর বাইরের মুল্য রোগীর থেকে হাতিয়ে নেন শফিক।
আবেদনে আরও দাবি করা হয়, হাসপাতালের বাইরে থেকে আসা রোগীদের ড্রেসিং বা সেলাইয়ের কাজের জন্যও টাকা নেওয়া হতো। কোনো কোনো ক্ষেত্রে রোগীদের কাছ থেকে দুই থেকে তিন হাজার টাকা নেওয়ার কথা উল্লেখ করে অভিযোগকারী দাবি করেন, আদায় করা অর্থের একটি অংশ তাঁকে দেওয়া হলেও পরে সেই টাকা আবার নিয়ে নেওয়া হতো। এ ছাড়া এ ধরনের ঘটনা কাউকে জানালে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
বিভাগীয় পুলিশ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রোগীদের কাছ থেকে অর্থ নেওয়া কিংবা চিকিৎসাসামগ্রী আত্মসাতের মতো অভিযোগ ওঠায় বিষয়টি তদন্তের দাবি রাখে।

সাক্ষাৎকার:
অভিযুক্ত নার্সিং ইনচার্জ শফিকুল ইসলাম: 01782974966

বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) ডা. জগদীশ মিস্ত্রী 0 1711-222945

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park