1. admin@dainikbarishalpotro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বাকেরগঞ্জে যুবতীকে মডার্ন ক্লিনিকে ডেকে এনে নৈশ প্রহরীর ধর্ষণ চেষ্টা! দক্ষ নেতৃত্বে জনবান্ধব ভূমি অফিস, প্রশংসিত এসিল্যান্ড আজহারুল ইসলাম ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা *নলছিটিতে ভূমি উপ-সহকারী কর্মকর্তা আতিকুর রহমানকে ঘিরে ঘুষের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ* বরিশাল নগরীর রুপাতলী২৪ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা রাহাত খান কোতোয়ালি থানা পুলিশের হাতে আটক বাকেরগঞ্জে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল

আওয়ামী লীগের দোসররা সদর উপজেলা বিএনপির নয়, কেন্দ্রের নির্দেশ অমান্য করছে!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

আওয়ামী লীগের দোসররা সদর উপজেলা বিএনপির নয়, কেন্দ্রের নির্দেশ অমান্য করছে!

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলা বিএনপিতে দলের গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ পরিচালনা করছে এককালের আওয়ামী লীগ সমর্থিত, ৫ ই আগস্ট পরবর্তী দলের ট্যাগ লাগানো কিছু সুবিধা ভুগী। কেন্দ্র থেকে অনুমোদিত পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির সাংগঠনিক সু-শৃঙ্খলতা বিনষ্ট করতে মবসৃষ্টির মত না না কর্মকাণ্ড পরিচালনা করছে এই গুষ্টিটি। ফ্যাসিস্ট সরকারের আমলে একের পর এক সরকারদলীয় প্রোগ্রামে অংশগ্রহণকারী সালাম রাঢ়ী, জিয়াউল হক সাবু, রেজা রাঢ়ী,মন্টু খান গংরা সদর উপজেলা বিএনপির নেতা দাবি করে অরাজকতা সৃষ্টি করছে। এই সমস্ত দোসোরেরা সরকারি সুযোগ-সুবিধা নিতে আওয়ামী লীগের তৎকালীন সময় মিছিল মিটিং সহ তাদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়। যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তাদের মুখোশ উম্মোচন হলেও লজ্জা শরম পাস কাটিয়ে নাকে ক্ষত দিয়ে বেহায়াপানার মত গুটি কয়েক এই বিতর্কিতরা কর্মসূচির নামে চোর পুলিশ খেলা খেলছে।যা মানুষের মাঝে হাস্যরসের সৃষ্টি হয়েছে। কেন্দ্রের অনুমোদিত কমিটিকে কিভাবে বৃদ্ধাঙ্গুলী দেখানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন চলছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কেন্দ্রের নির্দেশনার বাহিরে গিয়ে দলীয় কর্মসূচি করা, এটা কেন্দ্রের নির্দেশকে অমান্য করে অপমান অপদস্থ করা হচ্ছে। কেননা যে সমস্ত ত্যাগী কর্মীবান্ধব নেতৃত্ব দিয়ে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে তা যথা সময়ে যথাযথ কমিটি হয়েছে। এ বিষয়ে সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন এর কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন বৃহৎ দলে গুটিকয়েক লোক আমাদের বিরোধিতা করে আসছে এ নিয়ে আমরা চিন্তিত নই । আসলে তারা আমাদের বিরোধিতা নয় কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দলের সুশৃংখলতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। আশা রাখি আওয়ামী লীগ ঘরানার যারা দলের সুনাম নষ্ট করতে চায় দলের হাই কমান্ড তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস বলেন,বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগের দোসররা মাঠে নেমেছে। এরা আওয়ামী লীগ সরকারের আমলে কে কোথায় কিভাবে অবস্থান নিয়েছে সব ডকুমেন্ট আমাদের কাছে আছে। এ বিষয়ে আমরা যথাযথ স্থানে আলোচনা করব।প্রয়োজনে অপশক্তির হাতকে শক্ত হাতে দমন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park