1. admin@dainikbarishalpotro.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র সংহতি এর ৫১ সদস্য ভোলা জেলা কমিটি অনুমোদন বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ নলছিটিতে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে হামলা! বৃদ্ধাকে কুপিয়ে রক্তাক্ত, লুটপাটের অভিযোগ স্বজনদের বিরুদ্ধে বরিশাল নগরীর জিয়া সড়ক থেকে হত্যাচেস্টা মামলার আসামি চিহ্নিত রোগীর দালাল আজাহার মোল্লা পিতা মোন্তাজ মোল্লাকে গ্রেফতার করেন কোতোয়ালি মডেল থানার এসআই মোঃ মাজেদুল ইসলাম আটকৃত বর্তমানে কোতোয়ালি মডেল থানা হাজত রয়েছে । আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

নলছিটিতে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে হামলা! বৃদ্ধাকে কুপিয়ে রক্তাক্ত, লুটপাটের অভিযোগ স্বজনদের বিরুদ্ধে

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

নলছিটিতে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে হামলা! বৃদ্ধাকে কুপিয়ে রক্তাক্ত, লুটপাটের অভিযোগ স্বজনদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটি উপজেলায় গভীর রাতে বসতঘরে সিঁধ কেটে ঢুকে এক বৃদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তারই আপন চাচাতো ভাই ও সহযোগীদের বিরুদ্ধে। হামলার পর ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে তারা পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। নৃশংস এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার গভীর রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ডালিয়া বেগম (৬০) জগন্নাথপুর গ্রামের মৃত ইউনুস হাওলাদারের স্ত্রী। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ডালিয়া বেগম জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তার চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলছিল। ঘটনার রাতে তিনি ঘরে একাই ছিলেন। তার দুই ছেলে জীবিকার তাগিদে বাড়ির বাইরে থাকায় সেই সুযোগে গভীর রাতে বসতঘরের বেড়া কেটে সিঁধ দিয়ে ঘরে প্রবেশ করে তার আপন চাচাতো ভাই মজিবর মাঝি, সহযোগী জহির, সজীব মাঝিসহ আরও কয়েকজন। ঘরে ঢুকেই তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং মারধর করে রক্তাক্ত জখম করে। পরে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ডালিয়া বেগমের ছেলে মিলন বলেন, “আমার মা বাড়িতে একাই থাকেন। আমরা দুই ভাই কাজের কারণে বাইরে থাকি। সেই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে জমিজমার বিরোধের জেরে প্রতিপক্ষরা আমার মাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

হাসপাতালের সার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সাহেদ জানান, বৃদ্ধার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বয়সের বিষয়টি বিবেচনায় রেখে তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ বলেন, ঘটনার পর আহত নারী ফোন করে পুলিশকে বিষয়টি জানিয়েছেন। তাকে চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা নতুন নয়। তবে গভীর রাতে একজন অসহায় বৃদ্ধার ঘরে সিঁধ কেটে ঢুকে এ ধরনের নৃশংস হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park