1. admin@dainikbarishalpotro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বাকেরগঞ্জে যুবতীকে মডার্ন ক্লিনিকে ডেকে এনে নৈশ প্রহরীর ধর্ষণ চেষ্টা! দক্ষ নেতৃত্বে জনবান্ধব ভূমি অফিস, প্রশংসিত এসিল্যান্ড আজহারুল ইসলাম ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা *নলছিটিতে ভূমি উপ-সহকারী কর্মকর্তা আতিকুর রহমানকে ঘিরে ঘুষের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ* বরিশাল নগরীর রুপাতলী২৪ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা রাহাত খান কোতোয়ালি থানা পুলিশের হাতে আটক বাকেরগঞ্জে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল

বরিশালে বাজেট বাস্তবায়নে নগরবাসিদের মতামত গ্রহণ দৃষ্টান্ত স্থাপন করে ইতিহাস সৃষ্টি হয়েছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পঠিত

/ বরিশাল, বিশেষ সংবাদ, সারাদেশ
বরিশালে বাজেট বাস্তবায়নে নগরবাসিদের মতামত গ্রহণ দৃষ্টান্ত স্থাপন করে ইতিহাস সৃষ্টি হয়েছে

এম.এস.আই লিমন/বরিশাল ব্যুরো অফিস। /
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
শেয়ার

“নাগরিক ভাবনা” শীর্ষক এক ব্যতিক্রমী অনুষ্ঠিত মতবিনিময় সভায় নাগরিকরা বাজেট বাস্তবায়নে মতামত প্রদানের বিষয়টি আলোচিত হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বরিশালে।
বরিশাল সিটি কর্পোরেশন( বিসিসি)র ২০২৬–২৭ অর্থ বছরের বাজেট প্রণয়ন উপলক্ষে “নাগরিক ভাবনা” শীর্ষক এক অনুষ্ঠিত ব্যতিক্রমী মতবিনিময় সভায় বরিশাল সিটির
নগরবাসীর মতামত গ্রহণ করার বিষয় নিয়ে সর্বমহলে প্রশংসিত হয়ে ইতিহাস অতিক্রম করেছে বলে মন্তব্য করছেন সুশীল সমাজ ।

দেশে এই প্রথমবারের মতো বাজেট বাস্তবায়নে সরাসরি নাগরীকদের মতামত গ্রহণের মধ্য দিয়ে জনগনই রাষ্ট্রের মূল শক্তি তা প্রমাণিত হয়ে ইতিহাস সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য তাদের। জানাগেছে,২২ জুলাই বুধবার
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)এর নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)র প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বিসিসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোনো প্রশাসন বা মেয়র বাজেট নিয়ে বরিশাল নগরীর সাধারণ নাগরিকদের ভাবনা জানার প্রয়োজন মনে করেননি। এই প্রথম নগরবাসী সরাসরি তাদের মতামত ও প্রত্যাশার কথা জানানোর সুযোগ পেয়েছেন। এসময় আলোচনায় বিগত চার মাসে বর্তমান প্রশাসকের উন্নয়ন কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করে সভায় বক্তারা সিটি কর্পোরেশনের আয় বাড়াতে মধ্যস্বত্বভোগীদের দাপট কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করার জোর দাবি জানায়। একইসাথে সিটি কর্পোরেশনের যাবতীয় নাগরিক সেবা কীভাবে সরাসরি নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানায় তারা।অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো: লোকমান হাকিম, বিসিসির প্রধান প্রকৌশলী মো: হুমায়ুন কবীর, সচিব রুম্পা শিকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রায়হান উজ জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আবুল বাশার এবং নির্বাহী প্রকৌশলী মো: মকসুমুল হাকিম রেজা সহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের( বিএনপি) বরিশাল মহানগর শাখার আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: আসাদুজ্জামান, এ করিম আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু রেজা মো: নুরুল হক, ড্যাব বরিশাল জেলার সভাপতি ডা. কবিরুজ্জামান, পি. পি এডভোকেট নাজিম উদ্দিন পান্না, শেবাচিম-এর প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজ রহিম, সাবেক কাউন্সিলর আলতাফ মাহমুদ শিকদার, মীর জাহিদুল কবির, আ ন ম সাইফুল আহসান আজিম, মো: ইউনূস মিয়া, হুমায়ুন কবির, মাইনুল ইসলাম, এডভোকেট সালাউদ্দিন মাসুম ও মনিরুজ্জামান। সাংবাদিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক, সম্পাদক নুরুল আলম ফরিদ, নাসিমুল কবির, মো: হুমায়ুন কবির, মুরাদ আহমেদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, সহ পেশাজীবী, বুদ্ধিজীবী ও নগরীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

সভার সমাপনী বক্তব্যে প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নগরবাসীদের মতামতের উপর গুরুত্ব দিয়ে এবং তাদের আলোচনায় নগরসেবার মান বৃদ্ধির লক্ষে করা পরামর্শ সহ দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের একটি বাস্তবমুখী ও নাগরিকবান্ধব বাজেট প্রণয়নের আশ্বাস প্রদান করে নাগরিকদের মূল্যবান মন্তব্য বক্তব্য প্রদান করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park