1. admin@dainikbarishalpotro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বাকেরগঞ্জে যুবতীকে মডার্ন ক্লিনিকে ডেকে এনে নৈশ প্রহরীর ধর্ষণ চেষ্টা! দক্ষ নেতৃত্বে জনবান্ধব ভূমি অফিস, প্রশংসিত এসিল্যান্ড আজহারুল ইসলাম ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা *নলছিটিতে ভূমি উপ-সহকারী কর্মকর্তা আতিকুর রহমানকে ঘিরে ঘুষের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ* বরিশাল নগরীর রুপাতলী২৪ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা রাহাত খান কোতোয়ালি থানা পুলিশের হাতে আটক বাকেরগঞ্জে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল

বরিশালে নতুন ডিসি মামুন খন্দকারের যোগদান নিউজ প্রকাশের তারিখ : ৫ জুলাই, ২০২৬ ইং

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পঠিত

বরিশালে নতুন ডিসি মামুন খন্দকারের যোগদান
নিউজ প্রকাশের তারিখ : ৫ জুলাই, ২০২৬ ইং

মোহাম্মদ ইউসুফ, বরিশাল: বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মামুন খন্দকার। রোববার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদায়ী জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট খায়রুল আলম সুমনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। বিকেলে দায়িত্ব বুঝে নেওয়ার মধ্য দিয়ে তিনি বরিশালে যোগদান করেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
দায়িত্ব গ্রহণের পর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন মামুন খন্দকার। এ সময় তিনি চলমান প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং সরকারি উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এরআগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ইসমাইল হোসেন সই করা এক প্রজ্ঞাপনে তাকে বরিশালের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।
দায়িত্ব গ্রহণের পর মামুন খন্দকার বলেন, বরিশালের মতো ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় জেলায় দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। সরকারের নীতি ও নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে কাজ করব।
তিনি বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জনগণের আস্থা অর্জনই তার প্রধান লক্ষ্য।
নবাগত জেলা প্রশাসক আরও বলেন, বরিশালের উন্নয়ন, বিনিয়োগের সম্ভাবনা, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত অগ্রগতিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। প্রশাসনকে জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park