1. admin@dainikbarishalpotro.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নজরুল নগর ৮ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী রিপন মুন্সির নির্বাচনী গণসংযোগ সততার কারণে এক বছরে দুই বার বদলি! বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নাঈম হোসেন, বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির সৎ কর্মকর্তা নূর-ই-আলম শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে বরিশালের পূজামণ্ডপে বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

বরিশালে ‘হানিট্র্যাপ’ ব্ল্যাকমেইল চক্রের রাজত্ব, নেপথ্যে রাব্বি-বৃষ্টি

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬৩ বার পঠিত

বরিশালে ‘হানিট্র্যাপ’ ব্ল্যাকমেইল চক্রের রাজত্ব, নেপথ্যে রাব্বি-বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বরিশাল নগরীতে তরুণীদের টোপ হিসেবে ব্যবহার করে আপত্তিকর ভিডিও ধারণ এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার একটি ভয়ঙ্কর ‘হানিট্র্যাপ’ সিন্ডিকেটের সন্ধান পাওয়া গেছে।

অনুসন্ধানে জানাযায়, এই চক্রের মূল হোতা ও মাস্টারমাইন্ড রাব্বি,সামিয়া ও বৃষ্টি নামের যুবক-যুবতী। রাব্বি নিজেকে কথিত ‘ক্রাইম রিপোর্টার’ ও মহানগর জিয়া মঞ্চের সভাপতি এবং প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ দাবি করে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে।

গত ২৫ জুন সন্ধ্যা ৭টার দিকে বরিশাল নগরীর স্ব-রোড এলাকার কমিশনার গলির আজাদ হোসেনের মালিকানাধীন বাসা ভাড়া নিয়ে হানিট্র‍্যাপের মত অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে লোক চক্ষুর অন্তরালে থেকে।

এই চক্রের নারী সদস্যদের ফাঁদে পড়ে জিম্মি হন বাখেরগঞ্জ দূর্গাপাশা ইউনিয়নের দুই যুবক। পরবর্তীতে তাদের কাছ থেকে কৌশলে ২১ হাজার টাকা হাতিয়ে নেন তারা। ভুক্তভোগীদের দাবি, পুরো ঘটনাটির নেপথ্যে থেকে মূল কলকাঠি নেড়েছে রাব্বি ও তার সহযোগীরা।

ঘটনাস্থাল থেকে জানা যায়, রাব্বির নেতৃত্বে ৬-৮ জনের একটি সুসংগঠিত দল বরিশাল শহরের বিভিন্ন আবাসিক হোটেল ও বাসা-বাড়িতে এই অনৈতিক ফাঁদ পেতে রেখেছে। চক্রের নারী সদস্যরা প্রথমে টার্গেট করা ব্যক্তিদের সাথে মোবাইল ফোনে সখ্যতা গড়ে তুলে তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যায়।

এরপর রাব্বির নির্দেশে চক্রের অন্য সদস্যরা আকস্মিক হানা দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে ভুক্তভোগীদের মারধর করে। পরে আপত্তিকর ছবি বা ভিডিও ইন্টারনেটে ভাইরাল করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। এই চক্রের সঙ্গে সামিয়া নামের আরেক নারীর সম্পৃক্ততার অভিযোগও উঠেছে।

তারা টার্গেট করা ব্যাক্তিকে তাদের নির্ধারিত বাসায় নিয়ে গিয়ে আটকিয়ে দলের অন্য সদস্যদের নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে।

দুইজন ভুক্তভোগী বলেন হানিট্র‍্যাপের নামে আমাদের কাছ থেকে প্রথম নগদ ১১ হাজার পরে ঘরের ভিতর জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে বিকাশের (০১৭১২—০৮৩) মাধ্যমে ১০ হাজার টাকা নিয়ে গেছে।

হানিট্র‍্যাপের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে রাব্বি প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে বলে সবাই টাকা ভাগ করে নিয়ে গেছি আমি পারি আমার ৩ হাজার টাকা ফেরত দিতে,পরে প্রতিবেদক বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করতে চাইলে মীমাংসার করার কথায় ৫ হাজার ও পরে ১৩ হাজার টাকা দিতে সম্মত হয়।মীমাংসার নামে তালবাহানা করে রাত দীর্ঘ করে মীমাংসা না করে বিভিন্ন মাধ্যমে তদবির করে রাব্বি।

বাসার মালিকের কাছে জানতে চাইলে বাসা মালিক আজাদ হোসেন বলেন আমি এই বিষয় জানি না।তবে ৪ দিন আগে আমাকে ফোন দিয়ে এক সাংবাদিক জানিয়েছিল দুই মেয়ে বাসা থেকে বের হয়ে গেছে।আর আমি বাসা ভাড়া দিয়েছি ইব্রাহিম নামে এক নওমুসলিমের কাছে সে আর তার মা থাকে।আমার সামনে ও একদিন একটা মেয়ে পড়েছে তার কাছে বিস্তারিত জানতে চাইলে এড়িয়ে চলে যায়।আমি বিষয়টি থানাকে অবহিত করে তাদেরকে বাসা ছাড়ার জন্য বলে দিব।আমার বাসা ভাড়া নিয়ে এমন কাজ কোন ভাবে করতে দেওয়া যাবে না।

হানিট্র‍্যাপের মাধ্যমে জিম্মি করে টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সনজিত চন্দ্র নাথ বলেন আমাদের কাছে কেউ অভিযোগ করে নি।অভিযোগ পেলে এই সকল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park