1. admin@dainikbarishalpotro.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নজরুল নগর ৮ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী রিপন মুন্সির নির্বাচনী গণসংযোগ সততার কারণে এক বছরে দুই বার বদলি! বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নাঈম হোসেন, বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির সৎ কর্মকর্তা নূর-ই-আলম শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে বরিশালের পূজামণ্ডপে বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেনকে শেষ শ্রদ্ধা, প্রদান করা হলো গার্ড অব অনার

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৬ বার পঠিত

বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেনকে শেষ শ্রদ্ধা, প্রদান করা হলো গার্ড অব অনার

নিজস্ব প্রতিবেদক✍️
প্রকাশিত সময় শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মোঃ মহিউদ্দিন খাঁন রানা, বাবুগঞ্জ প্রতিনিধি:

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার গর্বিত সন্তান ও বীর মুক্তিযোদ্ধা জনাব আফতাব হোসেন আজ শুক্রবার (২৬ জুন ২০২৬) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ জীবনে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর এই প্রয়াণে পরিবার-পরিজন, স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আসমা উল হুসনার নেতৃত্বে মরহুম বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।

আল্লাহ তাআলা তাঁর জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিন, কবরের আযাব মাফ করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেনকে শেষ শ্রদ্ধা, প্রদান করা হলো গার্ড অব অনার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park