1. admin@dainikbarishalpotro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বাকেরগঞ্জে যুবতীকে মডার্ন ক্লিনিকে ডেকে এনে নৈশ প্রহরীর ধর্ষণ চেষ্টা! দক্ষ নেতৃত্বে জনবান্ধব ভূমি অফিস, প্রশংসিত এসিল্যান্ড আজহারুল ইসলাম ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা *নলছিটিতে ভূমি উপ-সহকারী কর্মকর্তা আতিকুর রহমানকে ঘিরে ঘুষের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ* বরিশাল নগরীর রুপাতলী২৪ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা রাহাত খান কোতোয়ালি থানা পুলিশের হাতে আটক বাকেরগঞ্জে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল

ঢাকার আব্দুল্লাহপুর এ ছিনতাই এর সময় তিনজন আটক ছুরি এবং মাদক জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬২ বার পঠিত

ঢাকার আব্দুল্লাহপুর এ ছিনতাই এর সময় তিনজন আটক ছুরি এবং মাদক জব্দ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকার আব্দুল্লাহপুর এ ছিনতাই এর সময় তিনজন আটক ছুরি এবং মাদক জব্দ
আব্দুল্লাহপুরে ছি’নতাইয়ের সময় তিনজন আ’টক, ছু’রি ও মা’দ’কসামগ্রী উদ্ধার।

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় এক নারীর কাছ থেকে ছি’নতাইয়ের সময় তিনজনকে আ’টক করেছে ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার সকালে ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক অভিযানে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার মো. রমজান (২০), বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মোহাম্মদ রাকিব হোসেন (১৮) এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোহাম্মদ রবিউল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, ভুক্তভোগী মাইনুর বেগম (৫৫) হবিগঞ্জ জেলার ছোট বউলা গ্রামের বাসিন্দা। আজ সকাল আটটার দিকে তিনি আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তাঁর কাছ থেকে টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে তিন ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি দেখে কয়েকজন মোটরসাইকেল আরোহী চিৎকার করে কর্তব্যরত ট্রাফিক পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। পরে ট্রাফিক সার্জেন্ট এস এম জাকারিয়া সজিব ও কনস্টেবল বজলুর রহমান দ্রুত ধাওয়া দিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি ধারালো ছুরি, নগদ এক হাজার ৪০০ টাকা, পাঁচটি গ্যাস লাইটার, দুটি মোবাইল সিম এবং গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিরা উত্তরা ও টঙ্গীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।বিশেষ প্রতিনিধি মৃধা আজাদ বরিশাল

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park