1. admin@dainikbarishalpotro.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল সদর উপজেলা বিএনপি ত্যাগের রাজনীতিতে আস্থার নাম নুরুল আমিন সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী উত্তরায় গাড়ি চাপায় দুই সাংবাদিকের মৃত্যু নথুল্লাবাদ উড স্ট্যান্ডে মাইক্রোবাস সিন্ডিকেটের দৌরাত্ম্য: ‘এক ভাড়া’ বলে ডেকে আদায় করা হচ্ছে দ্বিগুণ, মূলহোতা শিপন! শত কোটি টাকার দুর্নীতির! বরপুত্র আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের অন্যতম মহা নায়ক বতর্মানে (সওজ)র প্রধান প্রকৌশলী এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটছে হরদমে উপজেলা সব ম্যানেজ বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে বিশ্বস্ত দালালের মাধ্যমে নিশ্চিন্তে ঘুষ বাণিজ্য করছেন এস ও রতন ও সার্ভেয়ার ফারুক। নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: তারেক আনোয়ার জাহেদী বিরুদ্ধে বরিশালে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস

উত্তরায় গাড়ি চাপায় দুই সাংবাদিকের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

উত্তরায় গাড়ি চাপায় দুই সাংবাদিকের মৃত্যু

ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ খ্রী: বিশ্ব কাপ ফুটবল খেলা দেখে মোটর সাইকেলে বাসায় ফেরার পথে রাজধানীর উত্তরা জসিমউদ্দীন এলাকায় গাড়ি চাপায় প্রাণ হারিয়েছেন ঢাকার দুই সাংবাদিক। এরা হলেন দৈনিক প্রানের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের সাংবাদিক সাকিবুল হাসান
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকার কুর্মিটোলা হাসপাতালে রোগী নিয়ে যাওয়া
দৈনিক কালের কন্ঠের বরগুনার বামনা উপজেলা প্রতিনিধি মনোতোষ হালদারের ফেসবুক পোস্টে লিখেছেন ‘সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু চোখের সামনে দেখে নিজেকে আর স্থির রাখতে পারছি না।

একজন আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল আলম অন্যজন সংবাদ দিগন্ত পত্রিকার রিপোর্টার শফিকুল। আমি তাদের চিনি না। রাত ৩টা ৪০ এর দিকে আমি আমার নিকট আত্মীয়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে ভর্তি ছিলাম। এই সময়ে দুজন দুর্ঘটনার রোগী দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে গেলো। মিনিট ১০ এর মধ্যে শুনি তারা দুজনেই মারা গেছেন। কৌতুহল নিয়ে জানতে চাই তারা কি করেন। সাথের এক লোক জানায় তারা দু’জনই সাংবাদিক। আমার সহকর্মী শুনে সেখানে তাদের দেখতে একটু এগিয়ে যাই। কি মর্মান্তিক দুর্ঘটনা ভাষায় প্রকাশ করতে পারছিনা। দু’জনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নাম ঠিকানা জানতে চায়। তখন একজন আনসার সদস্যকে বলি পকেটে হয়তো আইডি কার্ড থাকতে পারে। আনসার সদস্যরা পকেটে আইডি কার্ড পায়। তাদের সাথে কোন স্বজন ছিলো না, দুজনই যুবক৷ তাদের কুর্মিটোলা নিয়ে আসে তারাও ওই নিহতদের অপরিচিত।

ওই দুই যুবক জানায়, রাজধানীর জসীম উদ্দিন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তারা হয়তো সেমি ফাইনাল ফুটবল খেলায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ দেখে উত্তরা থেকে বাসায় ফিরছিলো। এমন সময় জসীমউদ্দিন এলাকায় একটি বাস তাদের মটর সাইকেলটিকে সামনা সামনি ধাক্কা দেয়।

ওই দুই যুবক জানায় দুর্ঘটনার অদূরে কয়েকজন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দাড়িয়ে ছিলেন। দুর্ঘটনাটি দেখে ওই দুই যুবক তাদের ডাকলেও তারা কাছে আসে নি।

মরদেহ দুটি এখন রাত ৪টা ৪৮ এখনও হাসপাতালের বারান্দায় পরে আছে। হয়তো তার স্বজনরা এখনো জানে না তার পরম বান্ধব আর এই পৃথিবীতে নেই।
জীবনটা এমনই কখন চলে যাবে কেউ জানে না।

টঙ্গীর সাংবাদিক আবুল হাসান সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিকে জানিয়েছেন নিহত সাংবাদিক সাকিবুল হাসান উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে সাংগঠনিক সম্পাদক এবং রবিউল আলম রাজু সমাজ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। আগামী শনিবার ১৮ জুলাই ভোটের দিন ছিলো।

এদিকে এই দুই সাংবাদিকের মৃত্যুর পেছনে কোনো রহস্য রয়েছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীকে তা খতিয়ে দেখতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, ঘটনার অদূরে সাধারণ লোকজন ছিলো। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও ছিলো। তবে কেনো তারা এমন একটি ঘটনা দেখেও এগিয়ে এলোনা, বিষয়টি তদন্ত হওয়া উচিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park