1. admin@dainikbarishalpotro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বাকেরগঞ্জে যুবতীকে মডার্ন ক্লিনিকে ডেকে এনে নৈশ প্রহরীর ধর্ষণ চেষ্টা! দক্ষ নেতৃত্বে জনবান্ধব ভূমি অফিস, প্রশংসিত এসিল্যান্ড আজহারুল ইসলাম ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা *নলছিটিতে ভূমি উপ-সহকারী কর্মকর্তা আতিকুর রহমানকে ঘিরে ঘুষের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ* বরিশাল নগরীর রুপাতলী২৪ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা রাহাত খান কোতোয়ালি থানা পুলিশের হাতে আটক বাকেরগঞ্জে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত

মহিপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
মহিপুর (কলাপাড়া) প্রতিনিধি:

পটুয়াখালীর মহিপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫ এ উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, সম্মাননা স্মারক ও বৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।

স্থানীয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দা নূর একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২০ জুন) সকালে মহিপুর কারিতাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করা হয়। পরে অতিথিদের উপস্থিতিতে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সোনালী ব্যাংক মহিপুর শাখার ব্যবস্থাপক মোঃ আবুল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর প্রেস ক্লাবের সাধারণ-সম্পাদক হাফিজুর রহমান আকাশ, কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সাধারণ-সম্পাদক আবদুল্লাহ মানিক, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল আলম, ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম সাগর, সিদ্দিকুর রহমান, দা নূর একাডেমির পরিচালক মোঃ জাকির হোসেন এবং প্রধান শিক্ষক হাফেজ মোঃ মজিবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক শিক্ষায় উৎসাহিত করতে বৃত্তি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করে। তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দা নূর একাডেমি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের এমন উদ্যোগ স্থানীয় শিক্ষাব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, সম্মাননা স্মারক এবং বৃত্তির নগদ অর্থ তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের সন্তুষ্টিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে আয়োজকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং শিক্ষা বিস্তারে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park