1. admin@dainikbarishalpotro.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নজরুল নগর ৮ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী রিপন মুন্সির নির্বাচনী গণসংযোগ সততার কারণে এক বছরে দুই বার বদলি! বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নাঈম হোসেন, বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির সৎ কর্মকর্তা নূর-ই-আলম শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে বরিশালের পূজামণ্ডপে বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

সাধারণ সভায় বিশেষ সিদ্ধান্ত গ্রহন অ্যানেসথেসিয়া সেক্টরের বিদ্যমান অপতৎপরতা রুখতে হার্ডলাইনে বরিশালের বিএসএ-সিসিপিপি

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৫ বার পঠিত

সাধারণ সভায় বিশেষ সিদ্ধান্ত গ্রহন অ্যানেসথেসিয়া সেক্টরের বিদ্যমান অপতৎপরতা রুখতে হার্ডলাইনে বরিশালের বিএসএ-সিসিপিপি

নিজস্ব প্রতিবেদক✍️
প্রকাশিত সময় শনিবার, ২৭ জুন, ২০২৬

অ্যানেসথেসিয়া সেক্টরের বিদ্যমান অপতৎপরতা রুখতে হার্ডলাইনে বিএসএ-সিসিপিপি বরিশাল শাখার নেতৃবৃন্দ। এ বিষয়ে বরিশাল নগরীসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় ক্লিনিকে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ ২৭ জুন শনিবার বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্টস ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএ-সিসিপিপি) এর বরিশাল শাখার এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অ্যানেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও বরিশাল শাখার বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্টস ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএ-সিসিপিপি)’র সভাপতি প্রফেসর ডা. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১২টায় অনুষ্ঠিত সাধারণ সভার সঞ্চালনা করেন বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্টস ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএ-সিসিপিপি) এর বরিশাল শাখার সাধারণ সম্পাদক ডা. বদরুদ্দোজা মো. জোবায়েদ।

সাধারণ সভায় বলা হয়, বরিশাল নগরীসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় বেশ কিছু ক্লিনিকে সার্জন নিজেই অ্যানেস্থেসিয়া ও সার্জারি একই সাথে করে আইনবিরোধী কার্যক্রমে লিপ্ত হচ্ছেন। পাশাপাশি কতিপয় অ্যানেস্থেসিওলজিস্ট একই সাথে একই সময়ে অপারেশন থিয়েটারের একাধিক টেবিলে অ্যানেস্থেসিয়া কার্যক্রম পরিচালনা করে পেশাগত অবমূল্যায়ন করছেন এবং বিএমডিসি’র সনদবিহীন অ্যানেস্থেসিওলজিস্টরা বিভিন্নভাবে অপতৎপরতায় লিপ্ত হচ্ছেন। এই সকল অপকার্যক্রম প্রতিহত করার জন্য বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় অ্যানেসথেসিয়া সেক্টরের বিদ্যমান সমস্যার বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন এবং বিভিন্ন ক্লিনিক মালিকদের অবহিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্টস ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএ-সিসিপিপি) এর বরিশাল শাখার সহ-সভাপতি ডা. এ.কে.এম. ফখরুল আলম ও ডা. মোঃ জাহিদ হাসান, কোষাধ্যক্ষ ডা. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. মো. মেহেদী হাসান আউমি, প্রেস ও প্রকাশনা সম্পাদক ডা. মো. ইমরানুল হাসান আরজু, বৈজ্ঞানিক সম্পাদক ডা. মো. শাকুরুজ্জামান ও দপ্তর সম্পাদক ডা. চাঁদনী সিদ্দিকী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park