1. admin@dainikbarishalpotro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বাকেরগঞ্জে যুবতীকে মডার্ন ক্লিনিকে ডেকে এনে নৈশ প্রহরীর ধর্ষণ চেষ্টা! দক্ষ নেতৃত্বে জনবান্ধব ভূমি অফিস, প্রশংসিত এসিল্যান্ড আজহারুল ইসলাম ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা *নলছিটিতে ভূমি উপ-সহকারী কর্মকর্তা আতিকুর রহমানকে ঘিরে ঘুষের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ* বরিশাল নগরীর রুপাতলী২৪ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা রাহাত খান কোতোয়ালি থানা পুলিশের হাতে আটক বাকেরগঞ্জে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল

বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটছে হরদমে উপজেলা সব ম্যানেজ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত

বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটছে হরদমে উপজেলা সব ম্যানেজ

প্রকাশিত সময় বুধবার, ১৫ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিবেদক::বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাটাদিয়া এলাকায়, চরাদী ইউনিয়নের বলইকাটি গ্রাম, নেহালগঞ্জ বারইকান্দিচর, মেহেন্দীগঞ্জ লড়াইপুর নদীর চর থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নেওয়ার অভিযোগ উঠেছে কলসকাঠি ইউনিয়নের ক্ষুদ্রকাটি গ্রামের যুবক প্রিন্সের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক প্রিন্স জানায়, উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করে তিনি মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন । জেলা প্রশাসকের অনুমতি পেয়েছেন কিনা? জানতে চাইলে প্রিন্স বলেন, সকল কিছুর অনুমতিতো আমিও দেই আমি আবার কার অনুমতি নিবো । এদিকে স্থানীয়রা বলেন, প্রিন্স বাকেরগঞ্জের বিভিন্ন স্থান থেকে দিন রাত প্রকাশ্যভাবে ফসলি জমি এবং নদীর পারের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে ।

এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও কার্যকর প্রশাসনিক নজরদারি দেখা যাচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, কাটাদিয়া বাজার সংলগ্ন দক্ষিণ পাশের একটি ইটভাটায় নদীর চর থেকে কেটে আনা মাটির স্তূপ রাখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে চর নেহালগঞ্জ, চরাদী ইউনিয়নের বলইকাটি গ্রাম,বারইকান্দিচর, মেহেন্দীগঞ্জ লড়াইপুর এলাকার মাটি কেটে বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকার প্রিন্স এবং কাটাদিয়া গ্রামের জসিম নামের দুই ব্যক্তি দিন-রাত এ কার্যক্রম পরিচালনা করছেন। এতে নদীর পার এবং কৃর্ষি জমি ও পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে তারা দাবি করেন। ভেকু দিয়ে মাটি কাটার ফলে গ্রামের মানচিত্র হারাতে বসেছে ।
স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিষয়টি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি বলেন, লোকেশন পাঠান আইনগত ব্যবস্থা গ্রহন করবো । খবরের বাকী অংশ আসছে ……

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park