1. admin@dainikbarishalpotro.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশালে বাজেট বাস্তবায়নে নগরবাসিদের মতামত গ্রহণ দৃষ্টান্ত স্থাপন করে ইতিহাস সৃষ্টি হয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপি ত্যাগের রাজনীতিতে আস্থার নাম নুরুল আমিন সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী উত্তরায় গাড়ি চাপায় দুই সাংবাদিকের মৃত্যু নথুল্লাবাদ উড স্ট্যান্ডে মাইক্রোবাস সিন্ডিকেটের দৌরাত্ম্য: ‘এক ভাড়া’ বলে ডেকে আদায় করা হচ্ছে দ্বিগুণ, মূলহোতা শিপন! শত কোটি টাকার দুর্নীতির! বরপুত্র আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের অন্যতম মহা নায়ক বতর্মানে (সওজ)র প্রধান প্রকৌশলী এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশাল জেলায় শ্রেষ্ঠ মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

বরিশাল জেলায় শ্রেষ্ঠ মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন

নিজস্ব প্রতিবেদক✍️
প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অসামান্য ভূমিকা রাখায় মে/২০২৬ মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মনোনীত হয়েছে।

এই অর্জনের স্বীকৃতি স্বরূপ মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান করা হয়।
বরিশাল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ১৫ জুন দুপুরে পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান, পিপিএম মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ মমিন উদ্দিনের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি- এই মূলমন্ত্রে কাজ করে যাওয়া মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সামগ্রিক কর্মকাণ্ডের ভিত্তিতেই এই স্বীকৃতি দেওয়া হয়।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ মমিন উদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন। তার নেতৃত্বে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার এবং মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নেও প্রশংসনীয় ভূমিকা রাখছে থানা পুলিশ।
পুরস্কার গ্রহণের পর ওসি মোঃ মমিন উদ্দিন বলেন, এই স্বীকৃতি মেহেন্দিগঞ্জ থানার প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও আন্তরিকতার ফল। পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনা এবং মেহেন্দিগঞ্জবাসীর সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। মাদকমুক্ত ও নিরাপদ মেহেন্দিগঞ্জ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মেহেন্দিগঞ্জ থানার এই অর্জনে খুশি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, ওসি মমিন উদ্দিনের নেতৃত্বে মেহেন্দিগঞ্জ আরও নিরাপদ ও মাদকমুক্ত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park