1. admin@dainikbarishalpotro.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নজরুল নগর ৮ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী রিপন মুন্সির নির্বাচনী গণসংযোগ সততার কারণে এক বছরে দুই বার বদলি! বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নাঈম হোসেন, বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির সৎ কর্মকর্তা নূর-ই-আলম শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে বরিশালের পূজামণ্ডপে বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

দোকানে চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে কচুরিপানার নিচে সাড়ে তিন ঘণ্টা লুকিয়েও রক্ষা হয়নি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পঠিত

দোকানে চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে কচুরিপানার নিচে সাড়ে তিন ঘণ্টা লুকিয়েও রক্ষা হয়নি

নিজস্ব প্রতিবেদক✍️
প্রকাশিত সময় বুধবার, ১ জুলাই, ২০২৬

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলায় দোকানে চুরির চেষ্টা করে স্থানীয়দের ধাওয়া খেয়ে খালের কচুরিপানার নিচে আত্মগোপন করেছিলেন সুজন হাওলাদার (৩২)। প্রায় সাড়ে তিন ঘণ্টা পানিতে নাক জাগিয়ে লুকিয়ে থাকার পরও শেষ পর্যন্ত গ্রামবাসীর হাতে ধরা পড়েন তিনি।

ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামে। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয়রা খালের কচুরিপানার ভেতর থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। সুজন পার্শ্ববর্তী হাপানিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা সজিব হাওলাদার জানান, পূর্ব শরিফাবাদ গ্রামের ইউনুস হাওলাদারের দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে চুরির চেষ্টা করছিলেন সুজন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া দিলে তিনি পাশের একটি খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়ে পড়েন। গ্রামবাসী খালের চারপাশে অবস্থান নিয়ে তল্লাশি চালিয়ে দীর্ঘ সময় পর তাকে খুঁজে বের করেন।

দীর্ঘ সময় পানিতে থাকার কারণে সুজন অসুস্থ হয়ে পড়েন। পরে মানবিক বিবেচনায় স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বড় ভাইয়ের জিম্মায় রাখা হয়।

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, দীর্ঘ সময় পানিতে থাকায় সুজন অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করার পর তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি সুস্থ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ঘটনাটি সম্পর্কে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park