1. admin@dainikbarishalpotro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বাকেরগঞ্জে যুবতীকে মডার্ন ক্লিনিকে ডেকে এনে নৈশ প্রহরীর ধর্ষণ চেষ্টা! দক্ষ নেতৃত্বে জনবান্ধব ভূমি অফিস, প্রশংসিত এসিল্যান্ড আজহারুল ইসলাম ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা *নলছিটিতে ভূমি উপ-সহকারী কর্মকর্তা আতিকুর রহমানকে ঘিরে ঘুষের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ* বরিশাল নগরীর রুপাতলী২৪ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা রাহাত খান কোতোয়ালি থানা পুলিশের হাতে আটক বাকেরগঞ্জে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৬৬ বার পঠিত

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
​নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। থানা এলাকার পপুলার বাজার ও মোল্লার বাজার নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোঃ আল মোমেন, এএসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন, এএসআই (নিঃ) মোঃ সুমন মিয়া এবং কং/১৩৪৪ মোঃ রনি’র সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম ‘অভিযান-৪১’ ডিউটি চলাকালে এই সাফল্য অর্জন করে।
​প্রথম অভিযান: পপুলার বাজার
​গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টিম এয়ারপোর্ট থানাধীন উত্তর কড়াপুর সাকিনের পপুলার বাজারে অভিযান পরিচালনা করে। সেখান থেকে মোঃ রিয়াজ হাওলাদার (৩৬) নামের এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াজ ঝালকাঠি সদর থানার ২নং ওয়ার্ডের বিনয়কাঠি ইউপির বহরমপুর গ্রামের মোঃ মুক্তার হাওলাদার ও মালেকা বেগমের ছেলে।
​দ্বিতীয় অভিযান: মোল্লার বাজার
​একই টিমের অপর একটি অভিযানে এয়ারপোর্ট থানাধীন মোল্লার বাজার এলাকা থেকে মোঃ আপন রহমান ওরফে সজিব (২৭) নামের আরেক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে ঝালকাঠির নলছিটি থানার প্রতাব পোস্টের ভৈরব পাশা গ্রামের মৃত শামসুল হক সিকদারের ছেলে।
​পুলিশের বক্তব্য:
এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park