1. admin@dainikbarishalpotro.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশালে বাজেট বাস্তবায়নে নগরবাসিদের মতামত গ্রহণ দৃষ্টান্ত স্থাপন করে ইতিহাস সৃষ্টি হয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপি ত্যাগের রাজনীতিতে আস্থার নাম নুরুল আমিন সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী উত্তরায় গাড়ি চাপায় দুই সাংবাদিকের মৃত্যু নথুল্লাবাদ উড স্ট্যান্ডে মাইক্রোবাস সিন্ডিকেটের দৌরাত্ম্য: ‘এক ভাড়া’ বলে ডেকে আদায় করা হচ্ছে দ্বিগুণ, মূলহোতা শিপন! শত কোটি টাকার দুর্নীতির! বরপুত্র আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের অন্যতম মহা নায়ক বতর্মানে (সওজ)র প্রধান প্রকৌশলী এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বরগুনায় সাংবাদিকদের লিখিত প্রস্তাব আহ্বান জেলা প্রশাসনের, উন্নয়ন-আইনশৃঙ্খলা ও জনদুর্ভোগ নিয়ে মাসিক মতবিনিময় উদ্যোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত

বরগুনায় সাংবাদিকদের লিখিত প্রস্তাব আহ্বান জেলা প্রশাসনের, উন্নয়ন-আইনশৃঙ্খলা ও জনদুর্ভোগ নিয়ে মাসিক মতবিনিময় উদ্যোগ

সোহরাব বরগুনা:

বরগুনা জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় জনগুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের অংশগ্রহণ আরও জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এবার জেলার গণমাধ্যমকর্মীদের কাছ থেকে লিখিত প্রস্তাব ও মতামত আহ্বান করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা (সাধারণ শাখা) থেকে জারি করা এক পত্রে জানানো হয়েছে, জেলার উন্নয়ন কর্মকাণ্ড, জনদুর্ভোগ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাবনাময় বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের বাস্তবভিত্তিক মতামত গ্রহণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, পূর্বে অনুষ্ঠিত নির্বাচন ইস্যুতে মতবিনিময় সভার ধারাবাহিকতায় এবার সাংবাদিকদের সঙ্গে আরও কাঠামোগত ও কার্যকর যোগাযোগ গড়ে তুলতে মাসভিত্তিক লিখিত প্রস্তাব সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব প্রস্তাবের ভিত্তিতে জেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা সভা ও উন্নয়ন সমন্বয় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
এ উদ্যোগের আওতায় জেলার সাংবাদিকদের প্রতি প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে জেলার সার্বিক উন্নয়ন, সড়ক, স্বাস্থ্য, শিক্ষা, নদীভাঙন, পরিবেশ, জনদুর্ভোগ, আইন-শৃঙ্খলা, প্রশাসনিক সেবা কিংবা স্থানীয় গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা বিষয়ে লিখিত প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সচেতন মহলের মতে, সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করায় জনগণের প্রকৃত সমস্যা ও বাস্তব চিত্র সবচেয়ে কাছ থেকে দেখেন। ফলে তাদের সুপারিশ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সংবাদ শুধু তথ্য নয়, সমাজ পরিবর্তনেরও হাতিয়ার ,আর সেই বাস্তব অভিজ্ঞতাকে প্রশাসনিক পরিকল্পনায় যুক্ত করতেই বরগুনায় নতুন এই উদ্যোগ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park