1. admin@dainikbarishalpotro.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তরুণদের উদ্ভাবনী শক্তি ও দক্ষতা বিকাশে বরিশালে ইয়ুথ লেড ইনোভেশন ল্যাব ঘুষের মামলায় কারাদণ্ড, তারপরও রাজউকের প্রধান প্রকৌশলী মোজাফফর সমবায় খাতে সংস্কার ও নতুন গতির সঞ্চার: নিবন্ধক ও মহাপরিচালক মোঃ সেলিম ফকিরের নেতৃত্বে বদলে যাচ্ছে চিত্র জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপি সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহন খাতে নাশকতার পরিকল্পনা কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকুল হায়াতের বিরুদ্ধে নজরুল নগর ৮ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী রিপন মুন্সির নির্বাচনী গণসংযোগ সততার কারণে এক বছরে দুই বার বদলি! বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নাঈম হোসেন,

তরুণদের উদ্ভাবনী শক্তি ও দক্ষতা বিকাশে বরিশালে ইয়ুথ লেড ইনোভেশন ল্যাব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

তরুণদের উদ্ভাবনী শক্তি ও দক্ষতা বিকাশে বরিশালে ইয়ুথ লেড ইনোভেশন ল্যাব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তরুণ-তরুণীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ লেড ইনোভেশন ল্যাব ২০২৬’ শীর্ষক অনুষ্ঠান।

বুধবার (১৮ নভেম্বর) নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, তরুণ-তরুণীদের নিজেদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমে এগিয়ে আসতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোশতাক আহমেদ, সেভ দ্য চিলড্রেনের সেক্টর লিড নিশাত আফরোজ মির্জা, চেম্বার অব কমার্সের সভাপতি ওবায়দুল হক খান এবং সুইসকন্টাক্টের প্রতিনিধি মো. মকবুল হোসেন।

এ আয়োজনে ভোলা, মুলাদী, বরিশাল ও বাকেরগঞ্জ থেকে ২৭ জন তরুণ অংশগ্রহণ করেন। এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গন ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণদের উদ্ভাবনী ধারণা বিকাশ, বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি তরুণদের সঙ্গে সরকার, শিক্ষাঙ্গন ও বেসরকারি খাতের কার্যকর সংযোগ তৈরির মাধ্যমে স্থানীয় উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে যুবসমাজের অংশগ্রহণ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park