1. admin@dainikbarishalpotro.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহন খাতে নাশকতার পরিকল্পনা কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকুল হায়াতের বিরুদ্ধে নজরুল নগর ৮ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী রিপন মুন্সির নির্বাচনী গণসংযোগ সততার কারণে এক বছরে দুই বার বদলি! বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নাঈম হোসেন, বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির সৎ কর্মকর্তা নূর-ই-আলম শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে বরিশালের পূজামণ্ডপে বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ

বিএনপি সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহন খাতে নাশকতার পরিকল্পনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

বিএনপি সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহন খাতে নাশকতার পরিকল্পনা

এবি সিদ্দীক ভূইঁয়া :গ্রাম থেকে এসে রাজধানীতে বসে নাশকতার পরিকল্পনা করছে নব‍্য বিএনপি সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান !

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনায় নিষিদ্ধ আওয়ামী লীগ। তারি ধারাবাহিকতায় মতিঝিলে বি আর টি সির হেড অফিস। সেখানে ঢুকছেন নাশকতার পরিকল্পনা করার জন্য আবার আসপাসে ঘুরছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জামান। এ খবর পেয়ে সাংবাদিকরা অনুসন্ধান করতে গেলে পাওয়া যায় তার দেখা।যার কথা বলছি তিনি হলেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলা থেকে আসা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা লিজজামান।

নতুন চেয়ারম্যান পেয়ে লিজ নেয়ার ফন্দি আকছেন তিনি । কিছু বিএনপির লোকজন সাথে নিয়ে নব‍্য বিএনপি সেজেছেন পটুয়াখালী জেলার নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বাউফল পৌরসভার মেয়র জুয়েলের নিকটবর্তী আত্মীয় ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জামান ওরফে (লিজজামান)। দেশের বিভিন্ন স্থান থেকে আসা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে রাজধানীতে বসে বিএনপি সাজিয়ে দল ভারি করে মতিঝিলের বি আর টি সি সহ বিভিন্ন অফিসে ঢুকে অর্থনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা ও নাশকতার পরিকল্পনা করছেন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে নব‍্য বিএনপি সেজেছেন।

সুত্রে জানাযায়, আওয়ামী লীগের সময় সারা দেশেই বি আর টি সির বাস আওয়ামী লীগের নেতাদের নামে লিজ দেয়া হয়ে ছিল।

সুত্রে জানাযায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বাস গাড়ি বরিশাল- মাওয়া রুটে সকল গাড়ি লীজ দেন আর লিজ নেন আওয়ামী লীগের দলীয় প‍্যাটে দলীয় পরিচয় ব‍্যবহার করে সাথে দলীর প্রত‍্যয়ন পত্র দিয়ে লীজ নেন জামান সেই থেকেই লিজ জামান হিসাবে পরিচয় পান । লীজ নেয়ার ক্ষেত্রে যে সব চেয়ে সহযোগিতা করেন তিনি হলেন পতিত প্রধান মন্ত্রীর পরিবারের লোক বরিশাল মহানগর নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র সেনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তাই নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা লিজ জামান প্রতি মাসে দশ লাখ টাকা দেন সাদিক আব্দুল্লাহ কে। আর এই প্রভাবশালী নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাদিকের সাথে যোগাযোগ করিয়ে দেন বরিশাল জেলার সাবেক ছাত্র লীগ নেতা ও সাবেক বরিশাল সিটির কাউন্সিল রাজীব। পলাতক সাবেক প্রধান মন্ত্রীর ফুফাতো বোনের ছেলে সাদিক আব্দুল্লাহর মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান মাসে দশ লাখ টাকা দিয়েতেন সাদিকে বাকি টাকা নিয়েছেন তিনি। বতর্মানে বরিশাল অঞ্চলের যেখান থেকেই আসুক নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, সকলকেই ঢাকায় এনে পরিচয় গোপন করিয়ে নব‍্য বিএনপি সাজিয়ে সংগঠিত করছেন আর নাশকতার ফন্দি আকছে বিদেশ থেকে টাকা পাওয়া লীজজামান।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান হলেন মীর আহমেদ তারিকুল ওমর (অতিরিক্ত সচিব)। তিনি গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে এই পদে যোগদান করেন।

যোগদান ও নিয়োগ সংক্রান্ত তথ্য

• পূর্বের পদ। তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে প্রেষণে বিআরটিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর নতুন চেয়ারম্যান পেয়ে আবার লীজ নেয়ার চেষ্টা করছেন লীজজামান।

সুত্রে জানাযায়, বি আর টি সি আওয়ামী লীগের সময় লীজ দিয়ে বি আর টি সির তথা পরিবহন খাত কে ধংস করে দেন পতিত আওয়ামী লীগ। আওয়ামী লীগের শেষের দিকে তথা বি আর টি সির কর্মকর্তা, চালক, কর্মচারীদের বেতন ভাতা দিতে না পারার কারণে দেশের বিভিন্ন স্থানে বি আর টি সির ডিপোর গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন চালক, কর্মচারীরা। পরবর্তীকালে বি আর টি সির সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম এসে কর্মকর্তাদের কাছ থেকে এসব ঘটনা শুনে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিতে থাকে ধাপে ধাপে লীজ পাটির কবল থেকে রক্ষা করে বি আর টি সির চালকদের মাধ্যমে বাস, ট্রাক পরিচালিত করে অলাভজনক প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর করেন। প্রতি মাসের ৫ তারিখের মধ্যে বেতন ভাতা পান বি আর টি সির কর্মকর্তা,চালক, কর্মচারীরা। নিষিদ্ধ আওয়ামী লীগের লুটপাটের স্থান বি আর টি সি থেকে টাকা বন্ধ হলে
আওয়ামী লীগের রোষানলে পরেন ভিতরে ভিতরে চেয়ারম্যান তাজুল ইসলাম। তার কর্ম দক্ষতার পুরুস্কার পদ-উন্নতি পেলেন না। পরে বিদায়ের আগ মুহূর্তে পেলেন সচিবে পদমর্যাদা।

বি আর টি সির এক কর্মকর্তা নাম না প্রকাশ করার সত্ত্বে বলেন, হেড অফিসে আসেন লীজজামান তার সাথে বিএনপির লোক রয়েছে বলে জানান। এমনকি বিএনপির এমপি,মন্ত্রীর সাথেও যোগাযোগ রয়েছে তার এমন কথাও প্রকাশ করে চলছেন। বি আর টি সির কর্মকর্তা, ম‍্যনেজার, চালক বদলি করা তার কাছে কোন ঘটনাই না শুধু টাকা নিয়ে যাবে আর মন্ত্রী ফোন দিবে সাথে সাথে হয়ে যাবে। আওয়ামী লীগের দলীয় পরিচয়ে যারা চাকুরী নিয়েছেন তাদের সকলের সাথাই যোগাযোগ লীজ জামানের।তিনি এখন বিএনপির নেতা পরিচয় দেন।সাথে গ্রামের কিছু লোক জন রয়েছে তারা কেহ বি আর টি সিতে চাকুরী করে না। লীজজামানের মুঠোফোনের (01710794811 ) নাম্বার চেক করলেই রাজধানীতে বসে নাশকতার পরিকল্পনা করছে কি না সকল কিছু বেরিয়ে আসবে। নব‍্য বিএনপি সেজে থাকা সাবেক আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান। কি পরিমাণ টাকা বিদেশ থেকে পাচ্ছে আর রাজধানীতে বসে নিষিদ্ধ আওয়ামী লীগকে ভিতরে ভিতরে সংগঠিত করছে কি না তাহাও বেরিয়ে আসবে বলে মত এই কর্মকর্তার।

বি আর টি সির হেড অফিসে থাকা এক কর্মচারী নাম না প্রকাশ করার সত্ত্বে বলেন,গ্রাম থেকে এসে রাজধানীতে বসে কোন কাজ কর্ম না করে। এত লোকজন নিয়ে দিনে পর দিন মতিঝিল অফিসের সামনে অথবা আসপাশে ঘুরেফিরে কি খায় টাকা পায় কোথা থেকে। সেই বিষয়টি নিয়ে তদন্ত করে বের করা উচিৎ। কারন নাশকতার পরিকল্পনা করছে কি না নব‍্য বিএনপি সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান ! সে দিকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর থাকা উচিৎ বলে মত দেন।

বি আর টি সির এক চালক নাম না প্রকাশ করার সত্ত্বে বলেন,আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামানের সাথে আওয়ামী লীগের মতাদর্শী কর্মকর্তা, ম‍্যনেজারদের সাথেই সম্পর্ক বেশি রয়েছে। ডিসেম্বরে আপা আসছে তখন আর কাউকেই জমা খাতা দিতে হবে না। যে সকল বিএনপির লোক আমার কাছ থেকে টাকা নিয়েছে। তা সুদে আসলে আদায় করে নিব এমন কথা প্রায়ই বলেন লিজজামান। পরিবহন খাত নিয়ে নাশকতার পরিকল্পনা করছে কি না সেটাই ভাবনার বিষয় তাই বিএনপির নেতাদের উচিৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া। তারাই বের করতে পারবে তার নাশকতার পরিকল্পনা রয়েছে কি না।

আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামানের সাথে এ বিষয়ে তার মোটোফোনে যোগাযোগ করা হলে নাম্বার টি বন্ধ পাওয়া যায়।

অন্য এদিকে বর্তমান সময়ে (নভেম্বর ২০২৬) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ উঠেছে।

সাম্প্রতিক ঘটনা ও পদক্ষেপসমূহ:

• জয়পুরহাটে নেতাকর্মী আটক: ১০ নভেম্বর ২০২৬ রাতে জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

• স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে বর্তমান পর্যন্ত আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই। তিনি অভিযোগ করেছেন যে সীমান্তর ওপার থেকে ও পলাতক নেতারা নির্দেশনা দিয়ে দেশে অস্থিতিশীলতা ও শ্রম অসন্তোষ তৈরির চেষ্টা করছেন।

• আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান: আইজিপি আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের সাথে অনলাইন সভা করে নাশকতার বিরুদ্ধে কঠোর নির্দেশ দিয়েছেন। ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে পাহারা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

• বিরোধী দলের প্রতিক্রিয়া: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অন্যান্য বিরোধী দল নাশকতা রোধে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে এবং সরকারের ব্যর্থতার সমালোচনা করেছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ইন্ধন:

পোশাক খাতের চলমান শ্রমিক অসন্তোষ এবং নাশকতার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ইন্ধন থাকার অভিযোগ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দল।

প্রাপ্ত তথ্য ও অভিযোগসমূহ:

• আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জেলা পুলিশ জানিয়েছে, পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবি নিয়ে চলা আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৩ জনসহ সাভার ও আশুলিয়া অঞ্চলে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে। নাশকতা ও অস্থিতিশীলতা তৈরি করতে সাধারণ পোশাক শ্রমিকের ছদ্মবেশে ।

পুলিশের ধারণা, শ্রমিকদের এই আন্দোলনের সুযোগ নিয়েই গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুনসহ এলাকায় নাশকতা ও ভাঙচুর চালিয়েছেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক মো. কামাল গাজী (৩২), যিনি মিছিলে লোক সংগ্রহ এবং ভাঙচুরের নেতৃত্ব দেন। এছাড়া আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. নাহিদ হাসান (১৮), মো. নাহিদ হাসান (১৮) (একই নামের দুজন), আরিফ আকন্দ (২৯), জায়েদ করিম রিয়াজ (২৪), মোয়াজ্জেম শাহরিয়া নিয়াজ, জুবায়েদ ইসলাম জিসান (২২) ও মো. মাহিম মোল্লাকে (১৯) গ্রেফতার করা হয়েছে।

পাশাপাশি যুবদলের সক্রিয় কর্মী মো. রমজান সরকার (১৮) এবং অপর দুই সক্রিয় সদস্য মো. ওলিউল্লাহ অনিক (২০) ও আলিফ হোসেন ইমনকেও (২৬) গ্রেফতার করে ডিবি।

• রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া:

• বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে পোশাকশিল্পসহ দেশের বিভিন্ন খাতে অস্থিতিশীলতা তৈরির পেছনে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের উস্কানি রয়েছে ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পোশাক আন্দোলনে কোনো রাজনৈতিক মহল বা নিষিদ্ধ সংগঠনের উসকানি রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park