1. admin@dainikbarishalpotro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বাকেরগঞ্জে যুবতীকে মডার্ন ক্লিনিকে ডেকে এনে নৈশ প্রহরীর ধর্ষণ চেষ্টা! দক্ষ নেতৃত্বে জনবান্ধব ভূমি অফিস, প্রশংসিত এসিল্যান্ড আজহারুল ইসলাম ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা *নলছিটিতে ভূমি উপ-সহকারী কর্মকর্তা আতিকুর রহমানকে ঘিরে ঘুষের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ* বরিশাল নগরীর রুপাতলী২৪ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা রাহাত খান কোতোয়ালি থানা পুলিশের হাতে আটক বাকেরগঞ্জে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল

নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ

ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ খ্রী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা ও উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দের অংশগ্রহণে সোমবার ২৪ আগস্ট রাতে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম জাহেদ চৌধুরী।

সভায় নেতৃবৃন্দ আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই দাবি করে আইনটি সংসদে প্রণয়নের ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সারাদেশের গণমাধ্যম এবং সাংবাদিকদের এই দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হাকিম রানা, সহসম্পাদক আমির হোসেন, সবুজ হোসেন রাজা, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মো: রুহুল আমিন, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো: জাকির হোসেন, নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুল ইসলাম, নারায়ণগঞ্জ বন্দর শাখার সাধারণ সম্পাদক জি কে রাসেল প্রমূখ।

সংগঠনকে আরও গতি ও দায়িত্বশীল করে গড়ে তুলতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রতি মাসের ১-১০ তারিখের মধ্যে জেলা ও উপজেলা শাখা সমূহে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সদস্যদের নামের তালিকা ওয়েবসাইটের আওতায় আনতে কেন্দ্র থেকে জেলা ও উপজেলার সকল সদস্যকে সংগঠনের অনলাইন সদস্য ফরম পূরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়। আগামী ২ মাসের মধ্যে দুটি প্রস্তাবিত বিভাগসহ ১০টি বিভাগে ১৪ দফা দাবি আদায়ে বিভাগীয় সমাবেশ এবং বিভিন্ন মিডিয়ার সম্পাদক-বার্তা সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

ডিসেম্বরে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিক সম্মাননা প্রদান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। নভেম্বরের মধ্যে সংগঠনের সকল মেয়াদোত্তীর্ণ শাখা কমিটি হালনাগাদ গঠন করতে কেন্দ্রীয় ও শাখা নেতৃবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park