1. admin@dainikbarishalpotro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বাকেরগঞ্জে যুবতীকে মডার্ন ক্লিনিকে ডেকে এনে নৈশ প্রহরীর ধর্ষণ চেষ্টা! দক্ষ নেতৃত্বে জনবান্ধব ভূমি অফিস, প্রশংসিত এসিল্যান্ড আজহারুল ইসলাম ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা *নলছিটিতে ভূমি উপ-সহকারী কর্মকর্তা আতিকুর রহমানকে ঘিরে ঘুষের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ* বরিশাল নগরীর রুপাতলী২৪ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা রাহাত খান কোতোয়ালি থানা পুলিশের হাতে আটক বাকেরগঞ্জে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল

৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পঠিত

৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যারটেক চেকপোস্টে অভিযান চালিয়ে এক দম্পতিকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত ভোর ৪টা ৪০ মিনিটে কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মোড়ে পুলিশ চেকপোস্টে অভিযান পরিচালনা করে ইয়াবার চালানসহ এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দম্পতি হল কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা রমজান আলী (৩৫) ও তার স্ত্রী দিলোয়ারা বেগমকে (২৩) আটক করেন।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, রমজান আলী ও দিলোয়ারা বেগমের কাছ থেকে মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। কিন্তু জব্দ তালিকায় মাত্র ৫ হাজার ৮০০ পিস ইয়াবা দেখিয়ে মামলা রেকর্ড করা হয়। অভিযোগ অনুযায়ী, অবশিষ্ট ৬ হাজার ২০০ পিস ইয়াবা আত্মসাৎ করা হয়েছে। এ অভিযোগকে কেন্দ্র করে কর্ণফুলী থানা পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে জব্দ তালিকা, আলামত সংরক্ষণ এবং অভিযানে অংশ নেওয়া সদস্যদের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে এসআই ইমরান ফয়সাল ইয়াবা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা যা পেয়েছি, তা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করে সেই অনুযায়ী মামলা করা হয়েছে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ১২ হাজার পিস ইয়াবা উদ্ধারের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আটক করা ইয়াবা গণনা করে যত পাওয়া গেছে, তার ভিত্তিতেই মামলা করে আদালতে পাঠানো হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park