1. admin@dainikbarishalpotro.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নজরুল নগর ৮ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী রিপন মুন্সির নির্বাচনী গণসংযোগ সততার কারণে এক বছরে দুই বার বদলি! বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নাঈম হোসেন, বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির সৎ কর্মকর্তা নূর-ই-আলম শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে বরিশালের পূজামণ্ডপে বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

বিএম কলেজের নতুন উপাধ্যক্ষকে নিয়ে বিতর্ক: তথ্য গোপন ও অনিয়মের অভিযোগে ক্ষোভ

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

বিএম কলেজের নতুন উপাধ্যক্ষকে নিয়ে বিতর্ক: তথ্য গোপন ও অনিয়মের অভিযোগে ক্ষোভ

বরিশাল প্রতিনিধি: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ পদে প্রফেসর আবুল কালাম আজাদের পদায়নকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ২০০৭ সালে ১০ শতাংশ কোটায় সরাসরি যোগদানকারী এই শিক্ষকের বিরুদ্ধে তথ্য গোপন, জ্যেষ্ঠতা লঙ্ঘন এবং প্রশাসনিক ও নৈতিক অবহেলার একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য গোপন করে নিজেকে ১৬তম বিসিএস ক্যাডার দাবি করে আবেদন করেছিলেন বলে অভিযোগ উঠেছে। অথচ কলেজে বর্তমানে তার চেয়ে অনেক সিনিয়র একাধিক শিক্ষক কর্মরত রয়েছেন। জ্যেষ্ঠতা অমান্য করে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একাধিক শিক্ষকের সুনির্দিষ্ট অভিযোগ, চলতি বছরের মাস্টার্স ভাইভা (মৌখিক) পরীক্ষায় এক প্রভাবশালী ছাত্রনেতা সশরীরে অনুপস্থিত থাকা সত্ত্বেও প্রফেসর আবুল কালাম আজাদ তাকে মৌখিক পরীক্ষার নম্বর প্রদান করেন। পরবর্তীতে ওই ছাত্রনেতা এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।এছাড়াও তার বিরুদ্ধে বিগত সরকারের রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। ফরিদপুরের মধুখালী সরকারি আইনুদ্দীন কলেজে চাকুরীরত থাকাকালীন সময়ে তিনি তৎকালীন স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুর রহমানের সার্বক্ষণিক সঙ্গী হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকতেন বলে জানা যায়। ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পূর্বেও আওয়ামী লীগের দোসর হিসেবে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে বিভিন্ন অনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।প্রফেসর আবুল কালাম আজাদের ১৬তম বিসিএস ক্যাডার দাবি করার সত্যতা এবং তথ্য গোপনের বিষয়টি খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানিয়েছেন কলেজের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। একই সাথে সাধারণ শিক্ষকরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট এই বিতর্কিত পদায়ন অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক বরিশাল পত্র
Theme Customized By Shakil IT Park