বরিশালে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় নগরীর সিএন্ডবি রোড মৎস্যভবন সংলগ্ন ‘স্বপ্নবিলাস’-এর ৪র্থ তলায় অবস্থিত পত্রিকাটির বরিশাল বিভাগীয় ব্যুরো অফিসে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
দৈনিক ভোরের চেতনার বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান খান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তারা সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান হামলা, মামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং এসব বন্ধে সরকারের দায়িত্বশীল মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের নিয়ে কেক কেটে পত্রিকাটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়